নারায়ণগঞ্জ-৩ নির্বাচনী এলাকার সিদ্ধিরগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষ প্রতীকের সমর্থনে নাসিকের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নাসিক ২নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিজমিজি কান্দাপাড়ায় এসে সমাপ্ত হয়। মিছিলে ‘ভোট দিবেন কিসে, ধানের শীষে’, ‘১২ তারিখের মার্কা, ধানের শীষ মার্কা’, ‘তারেক জিয়ার মার্কা, ধানের শীষ মার্কা’, ‘এলাকাবাসীর মার্কা, ধানের শীষ মার্কা’, ‘মান্নান ভাইয়ের মার্কা, ধানের শীষ মার্কা’ প্রভৃতি শ্লোগান দেন। মিছিলে শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মিছিল শেষে নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ধানের শীষের পক্ষে এলাকাবাসীর কাছে ভোট চাওয়ার পাশাপাশি বলেন, দৈনিক ইনকিলাবে আজ বিএনপি ৬০.৬০ শতাংশ ও জামায়াত ২৯.০৮ শতাংশ ভোট পাবে বলে যে জনমত জরিপ প্রকাশিত হয়েছে, তা বাস্তবসম্মত ও সারাদেশের প্রকৃত চিত্র। ভুয়া ও ভিত্তিহীন ফেসবুক জরিপের বিপরীতে দেশের জনগণের প্রকৃত সমর্থনের বাস্তব অবস্থা তুলে ধরার জন্য তিনি ইনকিলাব সম্পাদককে ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন :