ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

কিশোরগঞ্জ -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:২৮ পিএম

কিশোরগঞ্জ -৬ আসনে বিপুল ভোটে বিজয়ী জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম

ছবি সংগৃহীত

কিশোরগঞ্জ ৬- মোঃ শরিফুল আলম বিজয়ী ধানের শীষ

 

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে মোট ১৪২টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে এই আসনে বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।

এই হিসাবে মো. শরীফুল আলম ১ লাখ ৪৩ হাজার ২৫৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

 

বর্তমান বাংলাদেশ

Link copied!