ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩ আসনের ভোট গননা শুরু

মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৩৪ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৩  আসনের ভোট গননা শুরু

ছবি: বর্তমান বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয়েছে ভোট গণনা কার্যক্রম। বৃহস্পতিবার  বিকেল ৪.৩০ মিনিটে  মৌলভীবাজার ৩ আসনের ভোট গ্রহন বন্ধ করে কেন্দ্র ভিত্তিক ভাবে ব্যালট বাক্স খুলে প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে গণনা শুরু হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদের এজেন্ট ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে স্বচ্ছতার সাথে গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গণনা শেষে ফলাফল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে এবং পর্যায়ক্রমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।
ভোট গণনাকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে উৎকণ্ঠা ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

বর্তমান বাংলাদেশ

Link copied!