আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৫, ৬, ৭, ৮, এবং ৯ সংসদীয় আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ।
জাতীয় প্রেসক্লাবের সামনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষনেতা ও গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, সাধারণ মানুষ বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বেই দূর্নীতি ও দূশাসনমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। তাই সারাদেশে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান গোলাম মাওলা চৌধুরী।
রাজধানী জুড়ে বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী খন্দকার লুৎফর রহমান বলেন, এদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের উপর আস্থা রেখেছেন, বিধায় বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে।
জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এসএম শাহাদাত বলেন, বিগত ১৭ বছরে যে ব্যাপক দূর্নীতি ও উন্নয়নের নামে লুটপাট হয়েছে এবং বিদেশে টাকা পাচার হয়েছে, সেই পাচারকৃত টাকা তারেক রহমানের নেতৃত্বে দেশে ফেরত আনা হবে। ফেরতকৃত টাকা দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ব্যবহৃত হবে। তাই নতুন প্রজন্মের নতুন ভোটারদেরকে নিশ্চিন্ত মনে ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান জোটের মুখপাত্র শাহাদাত।
এ সময় উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. কমরেড সৈয়দ নুরুল ইসলাম, মুসলিম লীগের সভাপতি ব্যারিসটার নাসিম খান, ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, ডিএলএ সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, এনডিপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন সোহেল, গণদলের মহাসচিব আবু সৈয়দ, জাকির হোসেন রিয়াজ, রেদওয়ান মর্তুজা, আবদুল বারিক, জামিল আহম্মেদ, সাইফুল আলম, সুরাইফুল ইসলাম মাহফুজ, সোহেল চৌধুরী, আ হ ম জহির হোসেন হাকিম ও সাকিব খান প্রমুখ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :