ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধান উপদেষ্টার আশাবাদ

‘রাজনৈতিক কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন আনবে এবারের নির্বাচন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৮:৫৮ পিএম

‘রাজনৈতিক কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন আনবে এবারের নির্বাচন’

ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই। এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। এ নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে।’

সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে করা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, শেষ মুহূর্তে সচিবদের সঙ্গে বৈঠকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে এবার দেশের ভবিষ্যৎ বদলে যাবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব বলেন, ‘এ সরকারের তেমন ব্যর্থতা নেই, এ সরকারের সবচেয়ে বড় সফলতা শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা।

নির্বাচন ইস্যুতে তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো উত্তেজনা তৈরি হয়নি। রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা রাখছে।’ এছাড়া অনেক বিদেশি পর্যবেক্ষক এসেছেন বলেও জানান তিনি।

আওয়ামী লীগের নির্বাচন বানচালের কোনো এখতিয়ার নেই বলেও মন্তব্য করেছেন প্রেস সচিব।

বর্তমান বাংলাদেশ

Link copied!