ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

রমজানে হাইকোর্ট চলবে নতুন সূচিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:০৯ পিএম

রমজানে হাইকোর্ট চলবে নতুন সূচিতে

ফাইল ফটো

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মুসলিম উম্মাহর ঘরে ঘরে কড়া নাড়ছে। চাঁদ দেখার ভিত্তিতে আগামী ১৮ কিংবা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এই মাস গণনা।

এদিকে রমজান মাসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম ও অফিসের জন্য নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে নতুন সূচি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে সই করেন হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব।

নতুন সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

এ ছাড়া অফিস চলবে সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এক্ষেত্রেও দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

বর্তমান বাংলাদেশ

Link copied!