কিশোরগঞ্জ ৫- শেখ মুজিবুর রহমান ইকবাল স্বতন্ত্র বিজয়ী (হাঁস প্রতীক)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে মোট ১১৯টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে এই আসনে বিএনপি`র বহিষ্কৃত নেতা সাবেক বাজিতপুর উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল ৭৯ হাজার ২১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি`র প্রার্থী সৈয়দ এহসানুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ১১৮ ভোট। এই হিসাবে ১৩ হাজার ৯২ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

আপনার মতামত লিখুন :