ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

কাঁঠালিয়ায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৬:০৮ পিএম

কাঁঠালিয়ায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ

ছবি: বর্তমান বাংলাদেশ।

১২৫ ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের কাঁঠালিয়া উপজেলার ৪০টি কেন্দ্রে কড়ানিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।  

আজ (১১ ফেব্রুয়ারী) বেলা ১১টা  থেকে উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন ভোট কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের কাছে এসব মালামাল হস্তান্তর করেন।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ফাতেমা ইসলাম ও নির্বাচন অফিসার মো.আবদুস সত্তার উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মো. মকবুল হোসেন জানান, নির্বাচন ঘিরে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আনসার সদস্য ও র‌্যাবের টহল টিম রয়েছে।  এছাড়া তিনজন এক্সিকিউটভ ম্যাজিষ্ট্রেট ইতিমধ্যে কাজ শুরু করেছে।

এ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও জামায়াতে ইমলামীর ড. ফয়জুল হকসহ মোট দশ প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছেন।
 

বর্তমান বাংলাদেশ

Link copied!