ঢাকা বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

নাটোরে পাঁচ দফা দাবিতে সরকারী মাধ্যমিক শিক্ষক অংশীজনের মতবিনিময়

আরিফুল ইসলাম, নাটোর

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০৯:৪০ পিএম

নাটোরে পাঁচ দফা দাবিতে সরকারী মাধ্যমিক শিক্ষক অংশীজনের মতবিনিময়

ছবি বর্তমান বাংলাদেশ

নাটোরে বিশ্ব শিক্ষক দিবসে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্টিপদ ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) নাটোর।
আজ রোববার (৫ অক্টোবর ) বিকেল সাড়ে চারটার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভা শেষে কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,  নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদুর রহমান, সিনিয়র শিক্ষক আকরাম হোসেন, সহকারী শিক্ষক রাজু আহমেদ, নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউছুফ আলী প্রমুখ। এ সময় বক্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্টিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

বর্তমান বাংলাদেশ

Link copied!