ছবি- আটক দুই মাদক কারবারি
নেত্রকোনার মোহনগঞ্জে ৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
গতকাল সোমবার রাতে উপজেলার সামাইকোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় দুটি বড় প্যাকেটে মোড়ানো ৬ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে স্মার্টফোন ও নগদ টাকা পাওয়া যায়।
আটকরা হলেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রহিম মিয়া (৩০) ও জামালগঞ্জ উপজেলার রিপন মিয়া (২৪)।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় ওই দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :