কিশোরগঞ্জ ২- এডভোকেট জালাল উদ্দিন বিজয়ী ধানের শীষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে মোট ১৭০টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে এই আসনে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিএনপি`র ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন ১ লাখ ৪২ হাজার ৬১৬ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মোড়ল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট।
এই হিসাবে এডভোকেট মোঃ জালাল উদ্দিন ২৪ হাজার ৬৫৫ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

আপনার মতামত লিখুন :