ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

মৌলভীবাজারে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত, বডি-অন ক্যামেরায় নজরদারি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৭:১১ পিএম

মৌলভীবাজারে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত, বডি-অন ক্যামেরায় নজরদারি

ছবি: বর্তমান বাংলাদেশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার জেলায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলার চারটি সংসদীয় আসনের মোট ৫৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি সতর্কতা ও নজরদারির অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে দুইজন করে অতিরিক্ত পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। ভোটের দিন পুরো জেলায় ১ হাজার ৬৪১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত রিজার্ভ পুলিশ সদস্য প্রস্তুত রাখা হবে।

জেলার চারটি আসনের অধীন সাত থানার তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ ২২৩টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ, মাঝারি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে।

মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনের জুড়ী উপজেলায় মোট ৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। বড়লেখা উপজেলায় ৬৯টি কেন্দ্রের মধ্যে ২০টি গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ এবং ৩৮টি মাঝারি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি কঠোরভাবে দমন করা।

বর্তমান বাংলাদেশ

Link copied!