আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট জালাল উদ্দিনের নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে।
আজ রবিবার বিকেলে পাকুন্দিয়া উপজেলার ঈদগাহ মাঠে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় জনসভাস্থল ও আশপাশের এলাকা মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
জনসভায় এডভোকেট জালাল উদ্দিন বলেন, আজকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এই দেশটা স্বাধীনতার পক্ষের শক্তির হাতে থাকবে নাকি একাত্তরে যারা স্বাধীনতা বিরোধিতা করেছিল, যারা আজও বলে মুক্তিযুদ্ধের ৯০ ভাগ ইতিহাস মিথ্যা তাদের হাতে চলে যাবে। যারা এখনোও বলে মুক্তিযুদ্ধের ঘোষক কর্নেল অলি, আজকে এদের বিরুদ্ধে আমাদের নির্বাচন করতে হচ্ছে। কর্নেল ওলি জানে এবং তার বইয়ের মধ্যে বলেছে যে, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান।
তিনি আরও বলেন, আমরা যদি দলের ক্ষমতায় যেতে পারি তাহলে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে কার্ড এর মধ্য দিয়ে প্রতি মাসে তারা সরকার থেকে দুই থেকে আড়াই হাজার টাকা পাবে। আমরা আমাদের কৃষক ভাইদেরকে কৃষক কার্ড দিবো। যে গার্ডের মাধ্যমে তারা ৩১ টি সুবিধা পাবে। এ জন্য তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই জনসভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। জনসভায় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

আপনার মতামত লিখুন :