ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ আসনের রাণীনগরে জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) প্রার্থী মো. খবিরুল ইসলামের পক্ষে নির্বাচনী গণমিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। সোমবার বিকেল ৩টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে রাণীনগর রেলগেট থেকে এই গণমিছিল বের করা হয়।
গণমিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নওগাঁ-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. খবিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, সেক্রেটারি শামিনুর ইসলাম শামীমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
গণমিছিলে অংশগ্রহণকারীরা “চলো একসাথে গড়ি বাংলাদেশ”, ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করো’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে প্রদর্শিত ব্যানার ও প্ল্যাকার্ডে ইসলামী মূল্যবোধ, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খবিরুল ইসলাম বলেন, দেশ ও জনগণের কল্যাণে ন্যায়ভিত্তিক ও ইসলামি আদর্শের রাজনীতির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেন।
রাণীনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে গণমিছিলটি শেষ হয়।

আপনার মতামত লিখুন :