নেত্রকোনার মোহনগঞ্জে রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসানো, মাদকদ্রব্য পরিবহন ও সেবনের অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অর্থদণ্ড করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে পৌরশহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ দণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন।
তিনি জানান, রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসানোর দাশে বারহাট্টা উপজেলার সিংধা গ্রামের মো. ওয়ালি উল্লাহকে (৪০) সড়ক পরিবহন আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই অপরাধে ময়মনসিংহ জেলার গৌরিপুরের মো. হাবিবকে (২৫) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মোহনগঞ্জের দেওথান এলাকার মো. নজরুল ইসলামকে (৫০) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মোহনগঞ্জ শহরের রাউৎপাড়া এলাকার মো. শরীফ মিয়াকে (২৮) দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এলাকার মোহাম্মদ রাব্বি আহাম্মদকে (২৮) ইয়ারা পরিবহন ও সেবনের দায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১২০০ টাকা জরিমানা করা হয়। কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন :